সাতক্ষীরা 3:53 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলীকৃত পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:08:00 am, Monday, 8 July 2024 194 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক :সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলীকৃত পরিচালক ডাঃ শীতল চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মঞ্জরুল আহসানের নেতৃত্বে টিম ৬ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে মেডিকেল হাসপাতালে তদন্ত করতে আসেন বলে সূত্রে জানান। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মঞ্জরুল আহসান এবং তার তদন্ত টিম প্রায় তিন ঘন্টা ধরে তদন্ত কার্যক্রম পরিচালানা করেন।

এর আগে গত সোমবার (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব এমকে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শীতল চৌধুরীকে ওএসডি করে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।
অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শেখ কুদরত ই খোদাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

সূত্রে জানা গেছে, ডাঃ শীতল চৌধুরী সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আসার পর থেকে হাসপাতালটি অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়। মেডিকেল হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির ব্যবসা খুলে বসে ছিলেন ডাঃ শীতল চৌধুরী। তাঁর স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল হাসপাতালের কর্মকর্তা থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। এছাড়া সাধারণ রোগী ও তাদের স্বজনরা তো বটেই। মেডিকেলের ল্যাব, এক্সরে বিভাগ এবং কেবিন ভাড়া থেকে প্রতি সপ্তাহে মোটা অংকের টাকা পরিচালকের হাতে দিতে হয়েছে। তা না দিলে বিভাগ পরিবর্তন ও বদলী করে দেওয়ার হুমকিও প্রদর্শন করতেন ডাঃ শীতল চৌধুরী। এছাড়া হাসপাতালের ঔষধ কেনার জন্য বরাদ্দ হওয়া ৭ কোটি টাকার কোন ঔষধ না কিনে পুরো টাকা আত্মসাত করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

অনিয়ম ও দুর্নীতির বিষয়ে হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক তাকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলীকৃত পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু

আপডেট সময় : 12:08:00 am, Monday, 8 July 2024