সাতক্ষীরা 4:28 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিবারকে হুমকি, থানায় অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:31:31 pm, Friday, 7 June 2024 170 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ডেস্ক রিপোর্ট :সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে প্রকাশ, সাতক্ষীরা সদর থানার অস্তগত পাথরঘাটা গ্রামের আব্দুল সালাম। আব্দুস সালাম পেশায় একজন সাংবাদিক। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ,কে,এম আবুল কাশেম (৪৫) কর্তৃক অত্র বিদ্যালয়ে ভবন তৈরির নিমিত্তে কর্তনকৃত মাটি ড্রাম ট্রাক যোগে রাতের আধারে অন্যাত্রে বিক্রি করার দৃশ্যটি ক্যামেরায় ধারণ করে। ধারণকৃত ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এর প্রেক্ষিতে গত ইং ০৫-০৬-২৪ তারিখ বুধবার সকাল আনুমানিক ০৯ টা ১৩ মিনিট সময় বিবাদী আবুল কাশেম তার মুঠোফোন থেকে সাংবাদিক আব্দুস সালাম কে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন ধরনের হুমকি ধামকি এমনকি প্রাণ নাশের হুমকি প্রদান করে কল কেটে দেয়। একই দিন বেলা আনুমানিক ১০ টার সময় বিবাদী আবুল কাশেম দলবদ্ধ হয়ে অজ্ঞাত নামা আরও ২/৩ জন কে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় আব্দুস সালাম কে বাড়িতে না পেয়ে তার স্ত্রী বিলকিস খাতুন (৩০) কে অকথ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায় তাকে মারধর করার জন্য উদ্ধত হয়ে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। হুমকির একপর্যায় সোস্যাল মিডিয়ায় প্রকাশ করা ভিডিও ফুটেজ উঠিয়ে না নিলে বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি এমনকি বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে বলে আস্ফালন করে ঘটনা স্থল ত্যাগ করে। এদিকে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কাশেম এলাকার সহজ সরল লোকদের সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ আছে বলে এ দাবি করেন ভুক্তভোগী আব্দুস সালাম। এ ঘটনায় আব্দুস সালাম গত ৫ জুন বুধবার সাতক্ষীরা সদর থানায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক এ, কে,এম আবুল কাশেম সহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয় জানতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক পরিবারকে হুমকি, থানায় অভিযোগ।

আপডেট সময় : 08:31:31 pm, Friday, 7 June 2024