সাতক্ষীরা 4:10 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় ভুয়া সম্পাদক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রতারক শাহিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:51:30 pm, Tuesday, 7 May 2024 212 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরায় ভুয়া সম্পাদক পরিচয় দিয়ে সাতক্ষীরা জেলা ব্যাপি দাপিয়ে বেড়াচ্ছে প্রতারক শাহিদ। জানা গেছে, সাতক্ষীরার বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে ব্যাবসায়ী প্রতিষ্ঠান ইট ভাটা, চিংড়ি মাছের ঘর, পতিতালয় , রেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন জায়গায় পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। প্রসঙ্গত, যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তা প্রত্রিকার বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি সাংবাদিক মোঃ সোহাগ হোসেন একদল সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তার অসুস্থতাকে পুজি করে সাতক্ষীরার কথিত সাংবাদিক মোহাম্মাদ শাহিদ বিশ (২০) হাজার টাকা উৎকোচ নিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও মূল হামলাকারী ডা. হাবীবের কাছ থেকে ঘটনা দামাচাপা দেওয়ার জন্য কথিত সাংবাদিক শাহিদ তার অফিসের জন্য একটি এসি’র দাবীও করেন। এ ঘটনায় পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক ফুঁসে উঠেছে। তারা সকলেই এই কথিত সাংবাদিক শাহিদের বিচারের দাবি জানিয়েছেন।

কথিত সাংবাদিক শাহিদ এর গ্রামের বাড়ি ফরিদপুরে, তার পিতার নাম মৃত আব্দুর রশিদ মিয়া। কিন্তু সে নিজেকে গোপালগঞ্জে বাড়ি বলে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে থাকেন। বর্তমানে বিবাহ সূত্রে সে সাতক্ষীরা শহরে একটি ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়িতে প্রথম স্ত্রী বসবাস করেন, আর সাতক্ষীরায় দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করেন।

জানা গেছে, সাংবাদিক মোঃ সোহাগ হোসেন সংবাদ প্রকাশের জেরে একদল সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ার কারণে যশোরে একটি প্রাইভেট ক্লিনিক আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্মরত ডাক্তার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার শেষে তার কিডনীর গুরুতর সমস্যা ধরা পড়লে তাকে কিডনী বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেরে বাংলা নগর কিডনী হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কথিত সাংবাদিক শাহিদ নিজেকে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে সাতক্ষীরা শহরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বেড়ায়। এর আগেও কথিত সাংবাদিক শাহিদের অপকর্মের দায়ে বিভিন্ন পত্রিকায় তার ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। মূলত কথিত সাংবাদিক শাহিদ সে একজন প্রাইভেটকার ড্রাইভার হিসাবে এলাকায় পরিচিত।

এ বিষয়ে অভিযুক্ত কথিত সাংবাদিক শাহিদের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাতক্ষীরা জেলার সাংবাদিক নেতারা জানান, শাহিদ ও সোহাগ হোসেন একুই পত্রিকায় কাজ করেন, একজন আর একজনের সহকর্মী। একজন সহকর্মী সন্ত্রাসী হামলায় আগত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর কথিত সাংবাদিক শাহিদ এই সুযোগে হামলাকারীদের কাছ থেকে অবৈধভাবে বিশ (২০) হাজার উৎকোচ নেওয়াটা খুবই দুঃখজনক। আজ শাহিদের মত ভুঁইফোঁড় সাংবাদিকের জন্য মূলধরার সাংবাদিকরা হামলা, মামলা, ও নির্যাতনের শিকার হচ্ছে। এ ধরনের অপ-সংবাদিকতার বিরুদ্ধে আমরা ঘৃণা ও ধিক্কার জানাই। সাথে সাথে এই সমস্ত ভুঁইফোঁড়, চাঁদাবাজ, কথিত সাংবাদিকদের বিরুদ্ধে এখনই জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় ভুয়া সম্পাদক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রতারক শাহিদ

আপডেট সময় : 08:51:30 pm, Tuesday, 7 May 2024