সাতক্ষীরা 4:13 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নিরপেক্ষ, সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা নির্বাচনে দায়িত্বের নির্দেশনা সাতক্ষীরা পুলিশ সুপার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:10:11 pm, Tuesday, 7 May 2024 191 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

মঙ্গলবার (৭ মে ) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কর্মবন্টন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তিনি বক্তব্যে বলেন আইন শৃঙ্খলা সমুন্নত রেখে নিজ দায়িত্ব পালন করতে হবে। কোনো রকম অনিয়ম দুর্নীতি ও প্রভাবে প্রভাবিত হওয়া থেকে বিরত থাকতে হবে। জেলার দু’টি উপজেলায় ভোট গ্রহন হচ্ছে, এ ভোট শান্তিপূর্ণ পরিবেশে হতে হবে। বিতর্কিত ভোট গ্রহনের ও সহায়তা প্রদানের সুযোগ নেই। এমন অপরাধে কেহ অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তৎক্ষনাৎ। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্তিতির জন্য সতর্ক থাকার আহবান জানান।

শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্ব পালন কারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন কে বিজয়ী হবেন আর কে পরাজিত হবেন এ চিন্তা আমাদের না। এ সময়ে উপস্থিত ছিলেন জেলার অতিঃ পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) আমিনুর রহমান, ডিএস বি’র অতিঃ পুলিশ সুপার আতিকুল ইসলাম, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নিরপেক্ষ, সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা নির্বাচনে দায়িত্বের নির্দেশনা সাতক্ষীরা পুলিশ সুপার

আপডেট সময় : 06:10:11 pm, Tuesday, 7 May 2024