সাতক্ষীরা 7:43 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জেলা প্রশাসন সাতক্ষীরার নিরাপদ প্রক্রিয়ায় আম বাজারজাত সময়সূচি নির্ধারণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:37:46 pm, Sunday, 5 May 2024 225 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক :সাতক্ষীরার আম নিরাপদ প্রক্রিয়ায় বাজারজাত করার জন্য সময়সূচি নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। সূচি অনুযায়ী, আগামী ০৯ মে থেকে গোপালভোগ, ১১ মে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ন্যাংড়া এবং ১০ জুন আম্রপালি জাতের আম পাড়া যাবে। ধাপে ধাপে অন্যান্য আম সংগ্রহ করা যাবে। ১০ জুনের আগে আম্রপালি আম সংগ্রহ করা যাবে না।

রোববার (৫ মে) জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অপরিপক্ব আম পেড়ে রাসায়নিক দিয়ে পাকিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। এদিকে শনিবার (৪ঠা মে) সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাকভর্তি ১২ মেট্রিক টন অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরার আশাশুনি উপজেলার পাইথলী ও বুধহাটা দুই ট্রাক আম জব্দ করা হয়। পরে বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ ও র‍্যাবের এএসপি ফয়সাল তানভীরের নেতৃত্বে তা শহরের সুলতানপুর পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাড়ির চাকার নিচে ফেলে ও কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, সাতক্ষীরার পাইথলী ও বুধহাটা থেকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাক ভর্তি আম রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে এমন খবরে পাইথলি ও বুধহাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ট্রাকভর্তি প্লাস্টিকের ৫০০ ক্যারেটে থাকা ১২ মেট্রিকটন গোবিন্দভোগ আম জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, সাতক্ষীরার আমের দেশব্যাপী সুনাম রয়েছে। কিন্তু একটি অসাধু চক্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপরিপক্ক আম পাকিয়ে তা বাজারজাত করার চেষ্টা করছে। জেলার আমের সুনাম রক্ষায় এবং ভেজাল খাদ্য বাজারে বিক্রি করতে না পারে, সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জেলা প্রশাসন নির্ধারিত তারিখের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। তবে আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ৩রা মে ৯ মেট্রিকটন অপরিপক্ব আম বিনষ্ট করে প্রশাসন।

ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪০ মেট্রিকটন অপরিপক্ব আম জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জেলা প্রশাসন সাতক্ষীরার নিরাপদ প্রক্রিয়ায় আম বাজারজাত সময়সূচি নির্ধারণ

আপডেট সময় : 06:37:46 pm, Sunday, 5 May 2024