আলিপুর ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ মহিলা সদস্য প্রার্থীর
- আপডেট সময় : 01:59:25 pm, Sunday, 5 May 2024 206 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সদ্য সম্পন্ন হওয়া সদর উপজেলার আলিপুর ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন সংরক্ষিত আসনের এক মহিলা ওয়ার্ড সদস্য প্রার্থী। আলিপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের বক প্রতীকের প্রার্থী আনোয়ারা খাতুন এ অভিযোগ করেন। আলিপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের বক প্রতীকের প্রার্থী মোছাঃ আনোয়ারা খাতুন অভিযোগ করে বলেন, ২৮ এপ্রিল আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১.২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ব্যাপক কারচুপি হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের দিন বিকাল ৫ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে চেয়ারম্যান ও সাধার ওয়ার্ডের সদস্যদের ফলাফল ঘোষণা করা হলেও শুধুমাত্র মহিলা আসনের প্রত্যেকটির ফলাফল প্রকাশ হয় সন্ধ্যা ৭ টার পর। এছাড়াও ভোট গণনার সময় আমার নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এসকল অভিযোগ নির্বাচনে কারচুপির ইঙ্গিত বহন করে বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাচন অফিসার ও আলিপুর ইউনি পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মেহেদী হাসান জানান, ফলাফল প্রকাশ হয়ে গেছে, এখন কিছু করার নাই। গেজেট প্রকাশের পর প্রার্থী চাইলে আদালতে মামলা করতে পারবে।


























