সাতক্ষীরা 11:00 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় সাংবাদিককে মারপিট করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:47:55 pm, Tuesday, 23 April 2024 466 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় সাংবাদিককে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ২০ এপ্রিল শনিবার দুপুর ০২ টার সময় দেবহাটা উপজেলার বহেরা নতুন মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে প্রকাশ, সাতক্ষীরা সদর থানাধীন গয়েশপুর গ্রামের মৃত জব্বার সরদার এর ছেলে মোতালেব সরদার একই উপজেলার চাঁদপুর শালিকাডাঙ্গা গ্রামের কেসমত আলীর কন্যা জেসমিন আরা কে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মোতালেব ও জেসমিন দম্পতির ০৪ বছরের ছেলে আবু ইছা ও ০৭ মাসের কন্যা সন্তান আছে। ভুক্তভোগী মোতালেব সরদার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দেবহাটা থানাধীন বহেরা সাকিনস্থ্য লিয়াকত আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। মোতালেব সরদার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নতুন দিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন। দীর্ঘ দশ বছরের সংসার জীবন অতিবাহিত করার একপর্যায় গত ইং ০৭-০৪-২৪ তারিখ দুপুর ০১.৩০ মিনিট সময় জেসমিন আরা তার স্বামী মোতালেব সরদার কে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। মোতালেব সরদার এর প্রথম স্ত্রীর সন্তান ইব্রাহিম (১৪) দ্বিতীয় স্ত্রী জেসমিন আরা কে খোজাখুজি করিতে থাকে। এ সময় দেবহাটা উপজেলার বহেরা (উত্তর পাড়া) গ্রামের শওকত আলীর ছেলে আমান উল্লাহ ভুক্তভোগী মোতালেব সরদার এর ছেলে ইব্রাহিম কে উদ্দেশ্য করে বলে আমার স্ত্রী কে খোজাখুজি করার দরকার নেই সে চলে গেছে। এর পরিপ্রেক্ষিতে মোতালেব সরদার মুঠোফোনে ১ নং বিবাদী আমান উল্লাহ কর্তৃক এসব কথা বলার কারন সম্পর্কে জানতে চাইলে বাদী মোতালেব সরদার এর উপর চরমভাবে ক্ষিপ্ততা পোষণ করে। একপর্যায় গত ইং ২০-০৪-২৪ তারিখ দুপুর ০২ টার সময় দেবহাটা উপজেলার বহেরা নতুন মসজিদ এর পশ্চিম পাশে বিবাদীর কনফেকশনারি দোকানের সামনে ইটের সোলিং রাস্তায় ভুক্তভোগী মোতালেব সরদার কে দেখে আমান উল্লাহ এর নেতৃত্বে সাইফুল ইসলাম (২৮), আবু সালেক (৩৫), রাজু আহম্মেদ (২৩) সহ মোট চারজনের একটি সংবদ্ধ চক্র তার পথ চলার গতি রোধ করে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারার একপর্যায় আমান উল্লাহ ভুক্তভোগীর প্যান্টের পকেটে থাকা দুই লক্ষ টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। মোতালেব সরদার এর ডান হাতে থাকা একটি টার্স মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তায় আছাড় মেরে ভেঙ্গে দেয়। স্থানীয়রা ছুটে এলে কতক সাক্ষীদের সম্মুখে ভুক্তভোগী মোতালেব সরদার কে উদ্দেশ্য করে বিবাদীগন প্রান নাশের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে ঘটনা স্থল ত্যাগ করেন। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোতালেব সরদার গত ইং ২২-০৪-২৪ তারিখ সোমবার দেবহাটা থানায় ০৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয় জানতে চাইলে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় সাংবাদিককে মারপিট করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ!

আপডেট সময় : 09:47:55 pm, Tuesday, 23 April 2024