সাতক্ষীরা 7:35 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ফয়জুল্যাপুর ঋষি পাড়ায় মারামারির ঘটনায় সদর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:21:39 pm, Monday, 15 April 2024 198 300 বার পড়া হয়েছে
Khandakarit.com
  1. নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যা পুর গ্রামের ঋষি পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির ঘটনায় ৪ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, ঐ গ্রামের মৃত লক্ষন চন্দ্র দাসের পুত্র নরেন চন্দ্র দাস(৫৭) এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ তারই সহোদর ভাই হরেন চন্দ্র দাসের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।এরই জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে গত ১৩ এপ্রিল সকালে প্রতিপক্ষ হরেন চন্দ্র দাস,তার পুত্র কানাই চন্দ্র দাস ও মনু দাস, এবং মনু দাসের স্ত্রী প্রতিমা রানী দাস অতর্কিত ভাবে প্রতিপক্ষ নরেন চন্দ্র দাস ও তার স্ত্রী নমিতা রানী দাসের উপর দা,লোহার রড, শাবল ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং একটি ৮ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয়।মারাত্মক আহত অবস্থায় তাদেরকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এসময় নমিতা রানী দাসের মাথায় দায়ের কোপে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তার মাথার হাড়কেটে যাওয়ায় ১৮ টি সেলাই দেওয়া হয়।বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এঘটনায় গতকাল ১৫ এপ্রিল সোমবার সাতক্ষীরা সদর থানায় নরেন চন্দ্র দাস বাদী হয়ে উক্ত ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার করতে জোর চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ফয়জুল্যাপুর ঋষি পাড়ায় মারামারির ঘটনায় সদর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা 

আপডেট সময় : 09:21:39 pm, Monday, 15 April 2024