সাতক্ষীরা 11:44 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা আশাশুনির আনুলিয়ায় ৩০হাজার টাকা মূল্যের সরকারি গাছ কর্তনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:55:43 am, Saturday, 6 April 2024 226 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: আশাশুনির আনুলিয়ায় রাস্তার ধার থেকে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এলাকাবাসী প্রতিকার চেয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে ও চেচুয়া গ্রামের মৃত বিল্লাল সরদারের পুত্র আব্দুল হামিদ সরদার জানান, একই গ্রামের মৃত মাদার আলী সরদারের ছেলে জোনাব আলী সরদার সম্পূর্ণ বে-আইনীভাবে নিতান্ত গায়ের জোরে এলজিইডি রাস্তার ধারে ৩০হাজার টাকা মূল্যের বৃহৎ শিমুল গাছ কেটে নিয়ে গেছে। স্থানীয়রা বাঁধা দিলেও প্রতিরোধ করতে পারেনি। গাছটির ছায়ায় সকাল বিকাল স্থানীয় লোকজন বসে ক্লান্তি দূর করতেন। সরকারি সম্পদ আত্মসাত বনজ পরিবেশ বিনষ্টের বিরুদ্ধে প্রতিকার প্রার্থনা করেছেন স্থানীয়রা।
আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোয়ালডাঙ্গা প্রতাপনগর সড়কের চেচুয়া মেইন রাস্তার ধার থেকে সরকারি গাছ কর্তনের কথা স্থানীয়রা মোবাইল ফোনে তাকে জানায়। তিনি অসুস্থ থাকায় ঘটনাস্থলে যেতে পারেন নি। তবে তিনি ইউনিয়ন নায়েবকে অবহিত করার কথা জানান। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্ত প্রভাবশালী জোনাব আলীর ফোনটি বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা আশাশুনির আনুলিয়ায় ৩০হাজার টাকা মূল্যের সরকারি গাছ কর্তনের অভিযোগ

আপডেট সময় : 01:55:43 am, Saturday, 6 April 2024