এতিম ও প্রতিবন্ধীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : 02:27:50 am, Tuesday, 26 March 2024 461 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় এতিম ও প্রতিবন্ধীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনটির চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার আব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, সমাজসেবক মো. আফছার আলী, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক আলহাজ্ব অধ্যক্ষ লিয়াকত আলী, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি মো. দ্বীন আলী, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এসএম মাহবুবুর রহমান প্রমুখ। এসময় শতাধিক এতিম ও ২০জন প্রতিবন্ধীসহ পাঁচ শতাধিক মানুষকে ইফতার করানো হয়।


























