সাতক্ষীরা 10:00 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

খারাপ কাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এমপি আশরাফুজ্জামান আশু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:18:55 am, Friday, 15 March 2024 225 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : খারাপ কাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের এমপিও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কনফারেন্স রুমে মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আশু বলেন, কে আমাকে ভোট দিয়েছে, আর কে ভোট দেয়নি, সেটা আমার দেখার বিষয় না। ভালো যা কিছু আছে তার সাথে আমি আছি, খারাপ কাজের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি আমি সকলেরই এমপি। কাজেই উন্নয়নে আমার কাছ থেকে কেউই বঞ্চিত হবেনা।

হুঁশিয়ারি দিয়ে এমপি আশু বলেন, সাতক্ষীরায় কোন সন্ত্রাসী কর্মকান্ড করা যাবে না। কোন চাঁদাবাজী করা যাবে না। টেন্ডার বাজী-সহ কোন দখল বাজি করা যাবেনা। নিয়োগ বাণিজ্য করা যাবে না। সাতক্ষীরায় মেধা যাচাইয়ের ভিত্তিতে চাকুরী হবে। অন্যায় ভাবে কাউকে হয়রানি করা যাবে না। সাতক্ষীরায় কেউ কোন খারাপ কাজ করলে তার কোন ক্ষমা হবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা উপ-সহাকারী প্রকৌশলী মো. আব্দুল আলিম, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, কুশখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

খারাপ কাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এমপি আশরাফুজ্জামান আশু

আপডেট সময় : 03:18:55 am, Friday, 15 March 2024