রমজানের দ্বিতীয় দিনে রোজাদারের মাঝে আসাদুজ্জামান বাবুর ইফতার বিতরণ
- আপডেট সময় : 11:02:21 pm, Wednesday, 13 March 2024 359 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।
বুধবার (১৩ মার্চ) বিকালে পুরাতন সাতক্ষীরার হাটখোলা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীসহ রোজাদারদের হাতে ইফতার তুলে দেন এবং রোজাদারদের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মাসব্যাপী সদর উপজেলার বিভিন্ন এলাকার রোজাদারের হাতে ইফতার পৌছে দিবেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনূর ইসলাম, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ শেখ আব্দুর সেলিম, সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ, যুবলীগ নেতা এম এ কাদের, রেজাউল কাগজী, অপু, মিজান প্রমুখ।


























