সাতক্ষীরা-২ আসনের এমপি আশরাফুজ্জামান আশু’র পিএ হিসেবে নিয়োগ পেলেন নাঈম হাসান
- আপডেট সময় : 01:15:48 am, Monday, 11 March 2024 284 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো: আশরাফুজ্জামান আশু’র ব্যক্তিগত সহকারী (পিএ) কাম-কম্পিউটার অপারেটর পদে শেখ নাঈম হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। এমপি আশরাফুজ্জামান আশু’র অভিপ্রায় অনুযায়ী শেখ নাঈম হাসান-কে তাঁর ব্যক্তিগত সহকারী পদে নিয়োগ প্রদান করা হয়।
শেখ নাঈম হাসান সদর উপজেলার দহাকুলা গ্রামের মরহুম শেখ সিরাজুল হকের কনিষ্ঠ পুত্র। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের মহাজোটের নির্বাচিত সংসদ সদস্য এম এ জব্বারের ব্যক্তিগত সহকারী হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি গণগ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী-সচিব কফিল উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আশরাফুজ্জামান আশু এমপি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা শেখ নাঈম হাসানকে তাঁর ব্যক্তিগত সহকারী পদে বহাল রাখার অভিপ্রায় পোষন করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।


























