সাতক্ষীরা 8:54 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভোমরা স্থলবন্দরে দুর্নীতি, ডেপুটি কমিশনারকে প্রত্যাহারের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:09:35 pm, Sunday, 3 March 2024 231 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা ভোমরা কাস্টমস এখন দুর্নীতি আর অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। প্রতি মাসে আমদানিকারক ব্যবসায়ীদের নিকট থেকে জোর পূর্বক হাতিয়ে নেয়া হচ্ছে ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকা। যে কারণে ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে আগ্রাহ হারাচ্ছেন। ফলে সরকার এ বন্দর থেকে রাজস্ব হারাচ্ছে। এদিকে ভোমরা স্থলবন্দরে পণ্য আমদানিতে কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতি অনিয়ম বন্ধে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

একটি সূত্র জানায়, ভোমরা স্থলবন্দর কাস্টমসের ডিসির নির্দেশনা মোতাবেক ব্যাগেজ সেকশনে বিভিন্ন উপায়ে যাত্রীদের নিকট হতে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে, যা বর্তমানে যাত্রী হয়রানীর চরম পর্যায়ে উপনীত হয়েছে। আগমন ও বহির্গমন সকল যাত্রীদের নিকট হতে ন্যূনতম ১০০ টাকা করে চাঁদা জোরপূর্বক আদায় করা হচ্ছে। বিদেশি যাত্রীদের মদের বোতল আনায়নের ক্ষেত্রে মদের কাগজে কাস্টমস সিল ব্যবহার করে বৈধতা দেয়ার ক্ষেত্রে ৪০০-৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। যাত্রীরা ভারত থেকে পণ্য সামগ্রী আনলে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক রাজস্ব আদায়ের ভয় দেখিয়ে ৫০০-১০০০ টাকা চাঁদা জোরপূর্বক আদায় করা হচ্ছে। চাঁদা না দেয়া হলে তাদের পণ্য সামগ্রী জব্দ করা হচ্ছে। কোন যাত্রী চাঁদা দিতে অস্বীকার করলে তাদের পাসপোর্ট আটক করে রাখা হচ্ছে। চিকিৎসার জন্য ভারতে গমনের ক্ষেত্রে টাকা বহনের জন্য কাস্টমস কর্তৃপক্ষ অনুমতি পত্র দেয়ার জন্য ১৪-১৫ হাজার টাকা দাবি করছে। কোন যাত্রী গাড়ির কোন যন্ত্রাংশ নিয়ে আসার সময় ড্রাইভিং লাইসেন্স আছে কিনা জানতে চাওয়া হচ্ছে। এভাবে বিভিন্ন উপায়ে যাত্রীদের নিকট থেকে অর্থ আদায় করার জন্য তাদেরকে হয়রানি করা হচ্ছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ভবনে সিএন্ডএফ এ্যাসোসিয়েশন, সাতক্ষীরা চেম্বার অব কর্মাস এ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠন জরুরি এক যৌথ সভা করে বন্দরের ডেপুটি কমিশনার মোঃ এনামূল হকের প্রত্যাহার দাবি করেছেন।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান, সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, শেখ এন্টারপ্রাইজের শেখ হাসান হক মোস্তফা ও কর্মচারী এ্যাসোসিয়েশনের মহাসিন কবির জানান, আমদানিকৃত ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করার পর বিল অব এন্ট্রি করার জন্য কাস্টমস অফিসে অগ্রিম ২ হাজার টাকা না দেয়া পর্যন্ত বিল অব এন্ট্রি নাম্বার ফেলতে দেয়া হয় না।

ভারতীয় ট্রাক বন্দর থেকে বের করার জন্য প্রতিদিন প্রায় ৪০টির অধিক স্ট্যাম্প করতে হয়। স্ট্যাম্প প্রতি ডেপুটি কমিশনারকে নগদ ২ হাজার টাকা এবং পরীক্ষণে দায়িত্বর কর্মকর্তাকে ৫০০ টাকা প্রদান না করা পর্যন্ত স্ট্যাম্পে সাক্ষর করেন না তিনি।

রপ্তানি পণ্যের ক্ষেত্রেও বিল অব এন্ট্রি প্রতি অগ্রিম এক হাজার টাকা প্রদান না করলে বিল অব এন্ট্রি নাম্বার ফেলতে দেয়া হয়না এবং পণ্যের ডলার মূল্য বাড়ানোর ভয় দেখিয়ে বিল অব এন্ট্রি প্রতি ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অবৈধ ভাবে আদায় করছে। এসব টাকা উত্তোলনের জন্য নির্ধারিত লোকও ঠিক করে দেয়া হয়েছে।

তাদের হাতে টাকা না পৌঁছানো পর্যন্ত কোন ফাইল ছাড়া হয় না। পন্যের ডলার মূল্য বাড়ানোর ভয় দেখিয়ে বিল অব এন্ট্রি সংখ্যা বৃদ্ধি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার জন্য পাথরের ক্ষেত্রে ১০ ট্রাকে একটি এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে ৫ ট্রাকে ১টি বিল অব এন্ট্রি নির্ধারণ করে দিয়েছে। ব্যবসায়িদের এসব হয়রানির ফলে অনেক ব্যবসায়ি এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেন।

আমদানিকারক বিসমিল্লাহ এন্টারপ্রাইজের শাহ আলম শিমূল জানান, সার্কভূক্ত দেশ গুলোতে সাপঠার ক্ষেত্রে ডিউটি ফ্রি পণ্য যেমন খৈল ও ভূসি। ক্ষেত্রও জোর পূর্বক বিল অব এন্ট্রি প্রতি ৩০ হাজার টাকা করে অবৈধ ভাবে আদায় করা হচ্ছে। যা বেআইনি। টাকা না দিলে ফাইলে সাইন করেন না ডেপুটি কমিশনার এনামূল হক। এসব বিষয়ে বেশি কথা কললে ব্যবসায়িদের লাইসেন্স বাতিলের হুমকি দেন তিনি।

সভায় উপরোক্ত অবৈধ টাকা আদায় এবং ডেপুটি কমিশনারের অনিয়ম বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্যথায় ভোমরা বন্দরে এ বিষয়ে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি এবং আন্দোলনের প্রক্রিয়া তৈরি হলে ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশন কোন প্রকার দায়ভার গ্রহণ করবে না বলে জানান ব্যবসায়িরা।

এ বিষয়ে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, ভোমরা স্থলবন্দরের ডেপুটি কমিশনার এনামূল হকের অনিয়ম দুর্নীতি চরম আকার ধারণ করেছে। ভারত থেকে পণ্য আমদানিকারক ব্যবসায়িরা বিষয়টি তাকে জানিয়েছেন। তিনি এ বিষয়ে খুলনার কাস্টমস কমিশনারকে বিষয়টি অবগত করেছেন। অবিলম্বে তাকে ভোমরা বন্দর থেকে অপসারণসহ ব্যবসায়িদের হয়রানি ও অনিয়ম বন্ধের জোর দাবি জানান।

ডেপুটি কমিশনার মোঃ এনামুল হক তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে স্কেলে এখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যে কারণে ব্যবসায়িরা অবৈধ সুযোগ না পেয়ে এসব অভিযোগ তুলছেন। আমি যোগদানের পর থেকে রাজস্ব আদায় দ্বিগুণ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভোমরা স্থলবন্দরে দুর্নীতি, ডেপুটি কমিশনারকে প্রত্যাহারের দাবি

আপডেট সময় : 11:09:35 pm, Sunday, 3 March 2024