সাতক্ষীরা 11:01 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

দেবহাটায় বই মেলা উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:14:40 pm, Thursday, 29 February 2024 261 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধি:
‘‘বই পড়ি দেশ গড়ি, জ্ঞান সমদ্ধ জীবন গড়ি’’ এই শ্লোগানকে সামনে রেখে এবং দেবহাটা জনপদের মানুষের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে দেবহাটার ঐতিহ্যবাহী স্বেছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে ২৯ ফেব্রুয়ারী ১ ও ২ মার্চ ২৪ ইং তারিখে পারুলিয়া উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষন মাঠে ৩দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদাউস আলফা ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোসলেহ উদ্দিন মুকুল। বই মেলায় বই ষ্টল ছাড়াও কম্পিউটার, হস্তশিল্প, ফাস্টফুড ও সাতক্ষীরা মাদার তেরেসা ডায়াগনোষ্টিক সেন্টারের পক্ষ থেকে মেলায় আগত থেকে ফ্রি রুক্তের গ্রুপ ও ডায়াবেটিকস পরীক্ষার ব্যবস্থা আছে। ২৯ই ফেব্রুয়ারি বিকাল ৩টায় জমকালো উদ্বোধনের মধ্যে দিয়ে ৩দিন ব্যাপী মেলার পর্দা উঠেছে। এছাড়া আগামী ২মার্চ মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত থাকবেন দেবহাটা থানা অফিসার্স ইনচার্জ সেখ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক ও ফেয়ার মিশনের উপদেষ্টা ফারুক মাহবুবুর রহমান, ফেয়ার মিশনের উপদেষ্টা আলহাজ্ব রফিকুৃল ইসলাম, ফেয়ার মিশনের উপদেষ্টা সাইফুল ইসলাম ও ফেয়ার মিশনের উপদেষ্টা আবু হাসান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেয়ার মিশনের পরিচালক আঃ কাদের মহিউদ্দীন। মেলায় সকাল ১০ টা থেকে রাত্র ১০ টা পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টায় স্কুল-কলেজ ছাত্র/ ছাত্রীদের ছড়া ও কবিতা পাঠের প্রতিযোগীতা, কবি সাহিত্যিকদের আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়াও দেবহাটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় বই মেলা উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান

আপডেট সময় : 07:14:40 pm, Thursday, 29 February 2024