দেবহাটায় প্রধানমন্ত্রী দেয়া বীর মুক্তিযোদ্ধারদের কম্বল বিতরন
- আপডেট সময় : 05:16:49 pm, Monday, 12 February 2024 411 300 বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন:দেবহাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সোমবার ১২ ফেব্রঃ ২৪ ইং সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উক্ত কম্বল বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমাডার ইয়াছিন আলীর। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা সবুর আলী, বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ১শত বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ইউএনও কম্বল বিতরন করেন।



























