সাতক্ষীরা 8:54 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:30:41 am, Friday, 9 February 2024 259 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৩ আসন থেকে মনোনয়রপত্র সংগ্রহ করেছেন সন্ধ্যাকণ্ঠি খ্যাত, দক্ষিণবঙ্গের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জী। ৮ ফেব্রুয়ারী আওয়ামী লীগের দলীয় মনোনয়রপত্র সংগ্রহের শেষদিনে ঢাকাস্থ দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়রপত্র সংগ্রহ করেছেন।

একজন কণ্ঠশিল্পী হিসেবে দুই বাংলায় চৈতালী মুখার্জীর আকাশ ছোঁয়া সুনাম রয়েছে। জনপিয় এই কণ্ঠশিল্পী একাধিক সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সহ-সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নম্বর বুধহাটা ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেউলা গ্রামের সভ্রান্ত একটি পরিবারে তার জন্ম । তার পিতা কাত্তিক মুখার্জী একজন বর্ষিয়ান পুরোহিত ও সেবায়েত। চৈতালি মুখাজীর স্বামী টিটু চক্রবর্তী দেশের প্রখ্যাত একজন সংগীত পরিচালক ও মিউজিক কম্পোজার ।
আওয়ামী লীগ পরিবারেই চৈতালি মুখার্জীর জন্ম ও বেড়ে ওঠা। চৈতালি মুখার্জি একজন দক্ষ সাংস্কৃতিক সংগঠক। চৈতালি মুখার্জীর বড় ভাই সাংবাদিক সুমন মুখার্জি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাতা।

কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জী বিগত একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়রপত্র জমা দিয়েছিলেন। একজন দক্ষ সংগঠক হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রার্থী হিসেবে তিনি দ্বিতীয় বারের মতো মনোনয়নপত্র জমা দিলেন। তার মনোনয়রপত্র জমা দেয়ার খবরে এলাকার মানুষ ভিষন খুশি। সাতক্ষীরা জেলাবাসী চৈতালী মুখার্জীকে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী

আপডেট সময় : 12:30:41 am, Friday, 9 February 2024