সংবাদ শিরোনাম ::
দেবহাটায় চুরির মামলায় অহিদ মালি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 11:54:59 pm, Monday, 29 January 2024 241 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ দেবহাটায় একটি চুরি মামলায় কালীগঞ্জের অহিদ মালি (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মোহাম্মাদ মালির ছেলে।
সোমবার (২৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার সখিপুরে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ এলাকায় অভিযান চালিয়ে দেবহাটা থানার এসআই সেলিম রেজা সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, গেল বছরের ১৪ নভেম্বর দেবহাটা থানায় দায়েরকৃত একটি চুরি মামলায় (নং-০৯) আসামি ছিলেন অহিদ মালি। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























