সাতক্ষীরা 3:11 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

জনগণই আমার শক্তি, জনগণকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র রুখে দেবো ইনশাল্লাহ-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:02:43 am, Friday, 26 January 2024 255 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মাহফিজুল ইসলাম আককাজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার আওয়ামী লীগের দলীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকালে ব্রহ্মরাজপুর বাজারে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, “সাতক্ষীরায় গুটি কয়েক নেতা যারা দীর্ঘদিন নমিনেশন পায়নি তাদের গভীর ষড়যন্ত্রের কারণে আমার পরাজয় হয়েছে। যাদের মুখে মধু আর অন্তরে বিষ। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধাকে পরাজিত করেছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি সাতক্ষীরা সদরসহ সারা দেশে মোট ১১টি সিট পেয়েছে। তারা বর্তমানে বিরোধী দলও নয়। সাতক্ষীরা সদরে হঠাৎ সব কিছুতে তারা খবরদারী ও বাড়াবাড়ি শুরু করেছে। মনে রাখবেন রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে গিয়ে দেশের উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ করতে কাজ করবেন তা হবেনা। বঙ্গবন্ধুর সৈনিক আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি কোন বাড়াবাড়ি কিন্তু সহ্য করবেনা। তারা কিন্তু দাঁতভাঙ্গা জবাব দেবে। জনগণই আমার শক্তি। জনগণকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র রুখে দেবো ইনশাল্লাহ। আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ। দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং শুভাকাঙ্খীদের তাঁর পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।” এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দীন ঢালী, ফিংড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, ইউপি সদস্য এম.এ হাকিম, ইউপি সদস্য লুৎফর রহমান, ইউপি সদস্য আরশাদ, সাবেক ইউপি সদস্য ও সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জনগণই আমার শক্তি, জনগণকে সাথে নিয়েই সকল ষড়যন্ত্র রুখে দেবো ইনশাল্লাহ-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

আপডেট সময় : 12:02:43 am, Friday, 26 January 2024