সাতক্ষীরা 9:21 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

শিক্ষার্থীদের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে ‘মা’ ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:12:22 pm, Sunday, 14 January 2024 231 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে এবং ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন। রবিবার (১৪ জানুয়ারী) স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশব্যাপী খেলাধুলার উন্নয়নে নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

সাতক্ষীরার ক্রীড়াঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সফলতা অর্জনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে এবং জীবনের নানা সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াই সফলতা অর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য ইতিপূর্বেও ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম বিশেষ করে খেলাধুলায় অংশগ্রহণ ও উৎসাহ প্রদানে ক্রীড়াসামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মাঝে এরকম ক্রীড়া সামগ্রী আরও প্রদানের প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

এসময় উপস্থিত ছিলেন এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এবিএম হাফিজুর রহমান, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান, স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক মাওলানা মহসীন উদ্দীন, ক্রীড়া শিক্ষক আবুল হাসান প্রমুখ। এসময় সাতক্ষীরা সদরের নুনগোলা হাফিজিয়া মাদ্রাসা ও এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘মা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভলিবল ও নেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন’র সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শিক্ষার্থীদের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে ‘মা’ ফাউন্ডেশনের ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট সময় : 11:12:22 pm, Sunday, 14 January 2024