সাতক্ষীরা জেলায় কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম
- আপডেট সময় : 12:53:58 am, Sunday, 7 January 2024 237 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম।
শনিবার বেলা ১১টা থেকে জেলার সাতটি উপজেলার সহকারী রিটার্নিং অফিসাররা প্রিডাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার চারটি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৭১৮টি বুথে ১৭ লাখ ৪৬ হাজার ২২৪জন ভোটার ভোট দিবেন। প্রতি কেন্দ্রে ১জন পুলিশ ও ১০জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ ১০০টি কেন্দ্রে ২জন পুলিশ ও ১২জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৩১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৩জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আচরণবিধি পর্যক্ষেণ ও মোবাইল কোর্ট পরিচালনা করবেন। পাশাপাশি তারা বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে দিক-নির্দেশনা দিবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০জন প্রতিদ্ব›িদ্বতা করছেন।
সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানান, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিডাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেন। সকালে ব্যালট পেপার পাঠানো হবে
























