সাতক্ষীরা 9:48 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

মাদকাসক্ত পিতা শিশুকে হত্যার করে আগুনে পুড়িয়ে দিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:40:37 pm, Friday, 5 January 2024 241 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: স্ত্রীর সাথে গোলোযোগ সৃষ্টি করে নিজের সন্তানকে হত্যা করে পুড়িয়ে ফেলার অভিযোগ। সাতক্ষীরা সদরের ধলবাড়ীয়া গ্রামের ৩ নং ওয়ার্ড মাননীয়া প্রধানমন্ত্রীর উপহার গুচ্ছগ্রামে আলিফ হোসেন (৯) নামের এক শিশুকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিশুর পিতা ইয়াসিন হোসেনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে সাতক্ষীরা ধলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়াসিন হোসেন ধলবাড়ীয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আলিফের মা রোকেয়া ও বাবা ইয়াসিন হোসেনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তাই তারা আলাদা থাকতেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সাতক্ষীরা শহরের সুলতানপুরে রোকেয়ার বাবার বাড়ি থেকে আলিফকে নিয়ে আসেন ইয়াসিন। একই দিন রাতে তাকে হত্যা করে ঘরে আটকে আগুন জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ইয়াসিন হোসেন। ভোরে স্থানীয়রা ঘরে আগুন জ্বলতে দেখে নেভাতে গিয়ে ব্যর্থ হয়।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ সময় ফায়ার সার্ভিসের টিম ঘরে প্রবেশ করে দেখে শিশু আলিফের মরদেহটি পুড়ে নিঃশেষ প্রায়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটিকে হত্যা করার সময় তার পিতা ঘরে থাকা সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজিয়ে ছিল, যাতে করে আশেপাশের মানুষ বুঝতে না পারে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান আমাদের প্রতিনিধিকে বলেন, ভোরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে টিম নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীতে ঘর থেকে একটি শিশুর পোড়া দেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানা পুলিশের পরিদর্শক অভিক বরল বলেন,ঘটনাস্থল থেকে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ইয়াসিন হোসেনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

মাদকাসক্ত পিতা শিশুকে হত্যার করে আগুনে পুড়িয়ে দিল

আপডেট সময় : 11:40:37 pm, Friday, 5 January 2024