সাতক্ষীরা 4:31 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীর যোগদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:57:35 pm, Friday, 15 December 2023 340 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।আজ ১৬ ডিসেম্বর /২৩ খ্রিষ্টাব্দ তারিখ পূর্বাহ্নে তিনি সাতক্ষীরার সদ্য সাবেক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় সদ্য সাবেক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।

নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বিসিএস পুলিশ ক্যাডারের ২৭ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৭ সালের ১৫ মার্চ এডমিন এন্ড পার্সোনাল অফিসার হিসেবে সুদানে জাতিসংঘ মিশনে এক বছরের জন্য নিযুক্ত হন। সেখান থেকে ফিরে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলী হন।
২০২১ সালের ২মে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। একই বছরের ১৬ মে র‌্যাবের উপ-পরিচালক হিসেবে যোগ দেন। কিন্তু জনবল কাঠামো অনুযায়ী বেতন-ভাতার সুবিধার্থে একই বছর ২৫ জুলাই র‌্যাব থেকে পুনরায় পুলিশে সংযুক্ত হন। পরবর্তীতে ২০২২ সালের ২৯ আগস্ট টুরিস্ট পুলিশ রাজশাহীতে বদলী করা হয়। গত ৯ জানুয়ারি ২০২৩ মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে এসবি, ঢাকায় বদলী করা হয় এবং সর্বশেষ তিনি এসবি, ঢাকায় কর্মরত ছিলেন।

সাতক্ষীরায় যোগদানের পরপরই নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতি তে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন কালে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, অতিরিক্ত (পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন) পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ আতিকুর রহমান, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মেধা আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, দেওয়াটা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এস এম জামিল আহমে, তালা সার্কেল সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, তালা থানার ওসি মমিনুল ইসলাম, সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম, বিশেষ টাকা di one ইয়াসিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার, পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার দেবনাথ, শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ, কালিগঞ্জ থানার ওসি শাহীন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীর যোগদান

আপডেট সময় : 11:57:35 pm, Friday, 15 December 2023