সাতক্ষীরায় পুনাক সভানেত্রী জনাব মোছাঃমরিয়ম খাতুন এর বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : 01:18:55 am, Friday, 15 December 2023 248 300 বার পড়া হয়েছে

আজ ১৪ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর সভানেত্রী জনাব মোছাঃমরিয়ম খাতুন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বদলিজনিত বিদায়ে পুনাকের সদস্যদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুনাক সভানেত্রী।উপস্থিত সকলের বক্তব্যে বিদায়ী সভানেত্রীর শ্রম, মেধা ও ত্যাগের সাফল্যমন্ডিত কর্ম ও পুনাক,সাতক্ষীরার সৃজনশীল পরিবর্তনের কথা উঠে আসে এবং একজন দক্ষ,গুনী ও মানবিক গুনাবলী সম্পূর্ণ চৌকস সভানেত্রীর পাশাপাশি পারিবারিকভাবেও একজন সফল সহধর্মিণী ও মা হিসেবে আলোচিত হন।সংবর্ধনায় বিদায়ী সভানেত্রীর উত্তরোত্তর সাফল্য কামনা করে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী তুলে দেন পুনাকের সকল সদস্যবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব শাহনাজ সুলতানা,সাধারণ সম্পাদিকা,পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক),জনাব সিতিমা আলীম শিলা,কোষাধ্যক্ষ,পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক),সাতক্ষীরা সহ পুনাকের অন্যান্য সদস্যগণ।


























