সাতক্ষীরা 9:35 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাংবাদিক না হয়েও যখন প্রেসক্লাবের উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:32:32 am, Monday, 11 December 2023 340 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: উনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিচয় দেন সাংবাদিক। তার লেখা সংবাদ কেউ কোনদিন পড়েছে বা দেখেছে এমন কোন লোক খুঁজে না পেলেও বেশ দাপটের সাথে স্বঘোষিত ভাবে স্থানীয় একটি প্রেসক্লাবের উপদেষ্টা সেজে সুকৌশলে বিভিন্ন সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছেন বলে একাধিক সুত্রে জানা গেছে।

বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ততথ্যে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মৃত.আব্দুস সাত্তারের পুত্র ও জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুল ইসলাম। তিনি কোনদিন কোন পত্রিকায় কাজ না করলেও একটি অদৃশ্য শক্তির উপর ভর করে সুকৌশলে বিডিএফ প্রেসক্লাবের তথাকথিত উপদেষ্টা সেজে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে অবৈধ সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছে।

তিনি সাংবাদিক না হয়েও কিভাবে বিডিএফ প্রেসক্লাবের উপদেষ্টা হলেন এমন প্রশ্নের জবাবে বিডিএফ প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি এম এ হাকিম জানান -তিনি কোন পত্রিকায় সাংবাদিকতা করেন না এবং আমি কখনো তার লেখা সংবাদ কোনদিন কোন পত্রিকায় প্রকাশ হতে দেখিনি। তবে সবশেষ গত ৪বছর পূর্বে প্রয়াত সাংবাদিক এম আর মিঠুর কম্পিউটার থেকে সাতক্ষীরার স্থানীয় একটি দৈনিক সাতনদী পত্রিকার পরিচয় পত্র প্রিন্ট করে নিয়ে অভিনব কৌশলে একটি কুচক্রী মহলের মধ্যস্থতায় প্রেসক্লাবের সদস্যপদ বাগিয়ে নিয়ে গঠনতন্ত্রকে উপেক্ষা করে রাতারাতি উপদেষ্টা বনে যান।বিষয়টি নিয়ে ঐ পত্রিকার সম্পাদকের নিকট জানতে চাইলে তিনি জানান আসাদুল ইসলাম নামে আমার পত্রিকায় ধুলিহর ইউনিয়নে কোন সাংবাদিক নেই। এব্যাপারে মুঠোফোনে তথাকথিত ওই সাংবাদিকের নিকট ফোন দিলে তার স্ত্রী ফোন রিসিভ করে জানান -আমার স্বামী কোন পত্রিকার সাংবাদিক না।তিনি প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক।

তার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি এ প্রতিনিধিকে জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষক সাংবাদিকতা করতে পারবেন না এবং আমার জানা মতে তিনি আদৌ সাংবাদিকতা করেন না।তিনি যদি সাংবাদিকতা পেশার সাথে জড়িত থাকেন তবে তদন্ত করে তার বিরুদ্ধে সরকারি নীতিমালা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাংবাদিক না হয়েও যখন প্রেসক্লাবের উপদেষ্টা

আপডেট সময় : 12:32:32 am, Monday, 11 December 2023