সাতক্ষীরায় পিকআপ ও পরিবহন মুখোমুখি সংঘর্ষে আহত-৫
- আপডেট সময় : 02:43:53 pm, Thursday, 7 December 2023 226 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরা-যশোর মহাসড়কে পিকআপ ও ঢাকাগামী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৭ই ডিসেম্বর সকালে সাতক্ষীরা সদর থানার লাবসার মাইচম্পা দরগাহর সামনে একে ট্রাভেলস এর সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, শরিয়াতপুর জেলার আব্দুল আজিজের পুত্র শাহিন, আশুলিয়া এলাকার হিবান্দ্র কুমার গাইনের পুত্র প্রশান্ত কুমার গাইন ও বিধান রায়, বিনেরপোতার ফুলবাড়ি গ্রামের বিল্লাল হোসেনের পুত্র আব্দুর রশিদ, ঢাকা সাভারের নবীননগর এলাকার আখের আলীর পুত্র লাভলু। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে নাভারন থেকে ছেড়ে আসা পিকআপ ও সাতক্ষীরা থেকে ঢাকাগামী একে ট্রাভেলস পরিবহনটি সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা মাইচম্পা দরগাহ মোড়ে সবুরের বাড়ির সামনে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় কমপক্ষে পাঁচ জন। পিকআপ ও পরিবহনটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।


























