দেবহাটা থানায় নবনির্মিত গ্যারেজের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান
- আপডেট সময় : 01:05:58 am, Thursday, 7 December 2023 268 300 বার পড়া হয়েছে

দেবহাটা থানায় নবনির্মিত গ্যারেজ এর শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
আজ ০৬ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় গাড়ী রাখার নবনির্মিত গ্যারেজ এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।উদ্বোধন শেষে দেবহাটা থানা মসজিদের পেশ ইমাম মোনাজাত পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃসজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃআমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃআমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস এম জামিল আহমেদ,সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃসাজ্জাদ হোসেন প্রমুখ।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান, তালা থানার ওসি মোমিনুর রহমান,ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ,সাতক্ষীরা থানার ইন্সপেক্টর তদন্ত নজরুল ইসলাম,কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান,আশাশুনির ওসি বিশ্বজিত কুমার,শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ, শ্যামনগর থানার ইন্সপেক্টর তদন্ত রফিকুল ইসলাম সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য গণ।
























