সাতক্ষীরা 9:35 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের হাতে চোরাই মোটরসাইকেল সহ দুই চোর চক্রের সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:33:18 pm, Friday, 1 December 2023 257 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরাভ,সাতক্ষীরা ঃ সাতক্ষীরায় বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল সহ দুই চোর চক্রের সদস্যকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের আমতলা মোড় যাত্রী ছাউনির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চোর চক্রের মূল হোতাসহ দুজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার বারইপাড়া ইউনিয়নের হাফিজুল ইসলামের ছেলে মো. নাইম হাসান (১৯) ও সাতক্ষীরা সদরের মাছখোলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (২৩)

সাতক্ষীরা ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আন্তঃবিভাগীয় চোর চক্রের মূল হোতা নাইম হাসান
বলেন, আমার বাবার একটা পুরোনো মোটরসাইকেল ছিল, যেটাতে অন্য চাবি দিলে খুলে যেত। সেখান থেকেই আমার ধারণা ছিল- পুরোনো গাড়িতে চাবির ঘাট নষ্ট থাকে, এজন্য অন্য চাবি একটু চেষ্টা করলেই খুলে যাবে। আমার কাছে যখন টাকা-পয়সা না থাকত তখন চুরির বুদ্ধি আসে। তখন ভেবেছি অল্প কষ্ট করে মোটরসাইকেল চুরি করা সম্ভব। আর পুরোনো ধারণা থেকেই মোটরসাইকেল চুরি শুরু করেছি।

সে আরো জানায়, প্রথমে আমরা দোকান থেকে কয়েকটি মোটরসাইকেলের চাবি কিনি। এরপর পুরোনো মোটরসাইকেল টার্গেট করে আমাদের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে মোটরসাইকেল নিয়ে পালাই। মোটরসাইকেলগুলো খুলনাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ওসি তারকে ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের আমতলা মোড় যাত্রী ছাউনির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। আটককৃতদের তথ্যমতে, একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ চক্র আগেও জেলাসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের হাতে চোরাই মোটরসাইকেল সহ দুই চোর চক্রের সদস্য আটক

আপডেট সময় : 08:33:18 pm, Friday, 1 December 2023