সাতক্ষীরা 4:32 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

আগরদাড়ীর দত্তডাঙ্গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:36:06 pm, Tuesday, 28 November 2023 277 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামে সরকারি আইন অমান্য করে সম্পুর্ন অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

সরেজমিনে জানা গেছে, দত্তডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র শফিকুল ইসলাম সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পুর্ন অবৈধ ভাবে জোর পূর্বক অবৈধ ড্রেজার মেশিন দিয়ে প্রায় আধা কিলোমিটার দূর থেকে পাইপ দিয়ে এলাকার লোকজনের ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে নিজ বাড়ির পুকুর ভরাট করছে।এসময় ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের অবৈধ ড্রেজার মেশিন মালিক ইসমতুল্যাহ ও আয়ুব আলী এ প্রতিনিধিকে জানান, আমাদের ২টা মেশিন দিয়ে গত এক সপ্তাহ আগে ৩লাখ ৭০হাজার টাকা চুক্তিতে বালু উত্তোলন করা শুরু করেছি এবং শেষ করতে আরও ১৫দিন সময় লাগতে পারে। তবে বালু উত্তোলনের কাজটি পেতে এক দালালকে ১০হাজার টাকা দিতে হয়েছে।

এব্যাপারে বালু উত্তোলনকারী শফিকুল ইসলাম জানান-আমাকে বালু উত্তোলন করে পুকুর ভরাট করার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন তাই পুকুর ভরাট করছি।আপনাদের কিছু জানার থাকলে চেয়ারম্যানের সাথে কথা বলেন। বিষয়টি জানতে চাইলে আগরদাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন দৈনিক পত্রদূতকে জানান বালু উত্তোলনের বিষয় আমি কিছুই জানি না। আপনার মাধ্যমে এখন জানতে পারলাম। আমি আজকের মধ্যে বালু উত্তোলন বন্ধ করে দিচ্ছি। এব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা জানান -আমি বিষয়টি জানি না, কেউ অবৈধ ভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন এলাকাবাসী অবিলম্বে সরেজমিনে তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আগরদাড়ীর দত্তডাঙ্গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ

আপডেট সময় : 07:36:06 pm, Tuesday, 28 November 2023