সাতক্ষীরা 5:46 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে ভোমরা স্থলবন্দরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:28:22 pm, Wednesday, 25 October 2023 185 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর বুধবার ২৫শে অক্টোবর থেকে যথারীতি আবারও শুরু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে আসছে এই স্থল বন্দরে।

এদিকে, গত পাঁচদিন যাবৎ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় মাল খালাসের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়ে গেছে ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ-সম্পাদক মাকছুদ খান।

তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে শুরু হবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে বন্দরের সঙ্গে জড়িত সকলের মাঝে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

তিনি বলেন, সকাল হলেই আমদানি ও রপ্তানির বিভিন্ন কার্যক্রমে পাঁচ হাজার মানুষের কর্মযজ্ঞ শুরু হয় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। সিএন্ডএফ এজেন্ট, কর্মচারী অ্যাসোসিয়েশন, শ্রমিক মিলে ২০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে স্থল বন্দরটিতে। ভারত থেকে পণ্য আমদানির পর আগে ঢাকা পৌঁছাতে সময় লাগতো ১০-১২ ঘণ্টা। ফেরিতে অনেক সময় এর চেয়েও বেশি সময় লাগতো। তবে পদ্মাসেতু উদ্বোধনের পর থেকে বর্তমানে ঢাকাতে আমদানিকৃত পণ্য ৫-৬ ঘন্টার ভিতরে পৌঁছে যায়। এতেকরে আগের চেয়ে ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এতেকরে ভোমরা স্থল বন্দরটি ঘিরে কর্মজীবী মানুষের দৈনন্দিন আয়ও বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

এসময় তিনি বলেন, এখানে (ভোমরা স্থলবন্দর) যারা সাতক্ষীরার বাইরে থেকে কাজ করেন, তারা ইতিমধ্যে পূজার ছুটি শেষে নিজ নিজ কর্মসংস্থানে যোগ দিয়েছেন। তবে, এই পাঁচ দিনে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন বলে তিনি জানান।

প্রসঙ্গত: গত ২৪ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫দিনের ছুটির কবলে পড়ে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর এক চিঠিতে জানায়, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তাদের ছুটি চলবে। এসময় সকল ধরণের পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে তারা। এতেকরে ভোমরা স্থলবন্দরেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে ভোমরা স্থলবন্দরে

আপডেট সময় : 05:28:22 pm, Wednesday, 25 October 2023