সাতক্ষীরা 4:01 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:35:21 am, Friday, 20 October 2023 256 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরায় স্মরণকালের ইতিহাস সৃষ্টি করে হাজার হাজার জনতাকে নিয়ে সাতক্ষীরা তথা দেশবাসীকে জানানোর লক্ষ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি সমর্থক গোষ্ঠীর অন্যতম সদস্য বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ দেশে যে উন্নয়ন করেছেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা না জানালে সাতক্ষীরা তথা দেশবাসী আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। সব কিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে।

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর ডাকে আমাকে ভালোবেসে এ জনস্রোত যারা সৃষ্টি করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানায়। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দেবেন এবং ইনশাআল্লাহ এবং আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিপুল ভোটে আবারো নিবাচিত হবো।”

জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গোলাম মোরশেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ আলতাফ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ্য খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সেক্টর কমান্ডারস ফোরাম জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-ইলাহী, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ছাইফুল করিম সাবু, ঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরায় জামাত-বিএনপির ঘাঁটি ভেঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার এমপি মীর মোস্তাক আহমেদ রবি আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলেছেন। জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় গত ১০ বছরে সাতক্ষীরা সদরে যে উন্নয়ন হয়েছে। বিগত ৪০ বছরেও তা হয়নি। মহান মুক্তিযুদ্ধে জীবনবাজী রাখা সততা ও যোগ্যতার বিচারে সাতক্ষীরা-২আসনে অপারেশন জাকপটের অন্যতম সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা এমপি রবি একমাত্র ব্যক্তি যিনি বিএনপি-জামাতের বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করতে পারবে।

স্বাধীনতা পরবর্তী সময়ে সাতক্ষীরাবাসী একজন সৎ ও যোগ্য বীর মুক্তিযোদ্ধাকে এমপি হিসেবে পেয়ে গর্বিত। এমপি রবির বিকল্প এমপি রবি। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। আজকের এই জনস্রোত প্রমাণ করে সাতক্ষীরার উন্নয়নের স্বার্থে এমপি রবির বিকল্প নেই। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে আবারও এমপি হিসেবে দেখতে চায় সাতক্ষীরাবাসী।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরাবাসী তথা স্বাধীনতার স্বপক্ষের চেতনার মানুষদের দাবী সাতক্ষীরা-২আসনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে আবারও নৌকার মাঝি করা হোক।” বিকাল সাড়ে ৩টার মধ্যে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকাসহ পুরা শহর জুড়ে লোকে লোকারণ্য হয়ে জনসমূদ্রে পরিনত হয়ে যায়।

জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা, উপজেলা, পৌর, ছাত্রলীগ, যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই

আপডেট সময় : 01:35:21 am, Friday, 20 October 2023