৯ নভেম্বর খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : 11:20:41 pm, Thursday, 12 October 2023 255 300 বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: আগামী ৯ নভেম্বর, বৃহস্পতিবার খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৯ নভেম্বর খুলনার সার্কিট হাইজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন খুলনা-মোংলা রেল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে জনসভার সময়সূচি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ১৬ অক্টোবর খুলনায় আসার পর বৈঠক করে জানানো হবে।
খুলনা মহানগর আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল বলেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে উজ্জ্বীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভূতপূর্ণ উন্নয়ন করেছেন। যে কারণে খুলনার এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি।
উল্লেখ্য, এর আগে ব্যক্তিগত সফরে চলতি বছরের ৬ জানুয়ারি খুলনা সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করেন। তার আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ জনসভায় যোগ দিতে খুলনায় আসেন।




























