সাতক্ষীরা 2:10 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

বেনাপোল সীমান্তে কোটি টাকাসহ এক ব্যক্তি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:28:23 pm, Wednesday, 11 October 2023 217 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

অনলাইন ডেস্ক: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা বুধবার (১১ অক্টোবর) বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমেরিকান ডলার, রুপি ও টাকাসহ এক পাচারকারীকে আটক করেছে। উদ্ধারকৃত টাকার মধ্যে রয়েছে, ৯০ হাজার আমেরিকান ডলার, ১ হাজার ৬১০ ভারতীয় রুপি ও ৩২ হাজার ৪৮০ বাংলাদেশি টাকা।

বিজিবি সূত্র জানায়, বুধবার সকালে ভারত থেকে আসা একজন পাসপোর্ট যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় বেনাপোল চেকপোস্ট এলাকায় তাকে আটক করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে ব্লিন্ডার মেশিনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৯৯ লাখ ৫ হাজার চারশ’ টাকা। এরপর তার লাগেজ ও ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১ হাজার ৬১০ রুপি ও বাংলাদেশি নগদ ৩২ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়। আটক মানিক মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিদেশে অর্থ পাচারকারী বলে স্বীকার করেন। তিনি বলেন, ইউএস ডলার ও রুপি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে তিনি বহন করছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

বেনাপোল সীমান্তে কোটি টাকাসহ এক ব্যক্তি আটক

আপডেট সময় : 11:28:23 pm, Wednesday, 11 October 2023