সাতক্ষীরা 1:38 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:25:00 pm, Thursday, 5 October 2023 262 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পলিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩। ৫ই অক্টোবর (বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষে জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, র্যালী ও শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কৃত করা।

প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় দিবসটির কার্যক্রম। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরাও তাদের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানায়।

এদিকে সাতক্ষীরা আব্দুল করিম আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলশুটিং এন্ড মেইনটেনেন্স শিক্ষক প্রশিক্ষণ কোর্সের ২০৩ নং ব্যাচের প্রশিক্ষণার্থীরাও অনুরূপ কর্মসূচি পালন করে। প্রশিক্ষক আসাদুজ্জামান রকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ডে-নাইট কলেজের প্রভাষক রোজিনা আখতার, প্রভাষক আকরামুল ইসলাম, আহসানিয়া মিশন আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাইফুল আলম সিদ্দিকী, অর্চনা বালা রায়, মো: ফরহাদ হোসেন, মো: মুকুল হোসেন, আজহারুল ইসলাম, নিত্যানন্দ সরকার, মিজানুর রহমান, এএসএম হুমায়ুন কবির, পলাশ কুমার গাইন, তপন কুমার মন্ডল, সাজিদা খাতুন, অসিত বরণ মন্ডল
রেবা মন্ডল, মেহেদি হাসান, আশিকুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় শিক্ষকরা শিক্ষা জাতীয়করণের ন্যায্য দাবি তুলে ধরে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নে সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের সিনিয়র শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

এদিকে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক স্কুল রয়েছে ৩১১টি, মাদ্রসা রয়েছে ২১৪টি, স্কুল এন্ড কলেজ আছে ১২টি এবং কলেজ রযেছে ৫৮টি। সবগুলো প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস পালন

আপডেট সময় : 03:25:00 pm, Thursday, 5 October 2023