সংবাদ শিরোনাম ::
সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে উপজেলা চেয়ারম্যান বাবুর মতবিনিময়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 12:13:55 am, Saturday, 23 September 2023 215 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সাফল্য ও অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃর্ণমূল জনগণের কাছে পৌঁছে দিতে গণসংযোগ ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌরসভার ঘুড্ডেরডাঙ্গী এলাকায় এ গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন তিনি। এসময় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন


























