সাতক্ষীরা থানা পুলিশের অভিযানে মোট ১৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার -০১
- আপডেট সময় : 11:47:16 pm, Friday, 15 September 2023 262 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানার পুলিশ মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে পদ্মা শাখরা এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । থানা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।
সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এঁর নেতৃত্বে থানার এসআই(নিঃ)আজিজ মাহমুদ সঙ্গীয় এএসআই(নিঃ)মোঃ শাহানুর আলম, এএসআই(নিঃ) ইব্রাহীম রাসেল সঙ্গীয় ফোর্স সহ একটি গোপন তথ্যের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর, ২০২৩,০৫.০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করিয়া সাতক্ষীরা থানাধীন পদ্মশাখরা সাকিনস্থ পদ্মশাখরা হইতে হাড়দ্দাগামী পাকা রাস্তার উপর জনৈক রউফ চেয়ারম্যানের কালভাট এর উপর হইতে আসামী মোঃ আঃ করিম(৩৫), পিতা-মোঃ তরিকুল ইসলাম , গ্রাম- হাড়দ্দহা (দক্ষিনপাড়া) , উপজেলা/থানা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর দেহ তল্লাশি করিয়া তাহার হেফাজত হইতে ১৫ (পনের) বোতল ফেনসিডিল, ওজন ১৫০০ এমএল বা ১.৫ লিটার, মূল্য অনুমান ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়-
এ সংক্রান্তে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
























