সাতক্ষীরা 3:46 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

পাইকগাছা-কয়রা জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত মোস্তফা কামাল জাহাঙ্গীরকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:21:26 pm, Monday, 4 September 2023 243 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মোঃ বাবুল সানা, ব্যুরো প্রধান খুলনাঃ পাইকগাছা ও কয়রা জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬ আসন (পাইকগাছা-কয়রা) থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য, খুলনা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানান। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীরা পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বরাবর লিখিত আবেদন করেন। উল্লেখ্য, মোস্তফা কামাল জাহাঙ্গীর নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা। এলাকায় তার বেশ জনপ্রিয়তাও রয়েছে। ইতোপূর্বে উপজেলা পরিষদ নির্বাচন করে বিপুল সংখ্যক ভোট পেয়েছিলেন। দলীয় এ নেতা ২০১৪ সালে দলীয় মনোনয়ন পাওয়ার পর পার্টির চেয়ারম্যান আলহাজ¦ হুসাইন মুহাম্মদ এরশাদ এর নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এরপর ২০১৮ সালের নির্বাচনে এ আসন থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু ও মোস্তফা কামাল জাহাঙ্গীর দুজনকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়। যদিও শেষমেষ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন শফিকুল ইসলাম মধু। এদিকে নির্বাচনী এলাকার দুই উপজেলার ইউনিয়ন সভাপতি-সম্পাদকরা যৌথ সভা করে এলাকার জনপ্রিয়তার ভিত্তিতে মোস্তফা কামাল জাহাঙ্গীরকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব এর নিকট দাবী করেছে। কয়রা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ ছদরুদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাপা’র সহ-সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, জাপা নেতা শামছুল হুদা খোকন, মুনছুর আলী, সরদার ফরিদ আহম্মেদ, শেখ ছাদেক আলী, রাশেদ সরদার, কৃষ্ণ রায়, আব্দুল গণি গাজী, প্রভাষ চন্দ্র সরকার, বিপ্লব কান্তি মন্ডল, সোহরাব হোসেন গোলদার, মোবারক ঢালী, মঞ্জুরুল ইসলাম, গাজী আব্দুস সালাম, রফিক সিরাজ, মাওঃ আব্দুর রহিম, নূরুল হক, শামসুর গাজী, সাদেক আলী, জামাল সানা, ইউলাদ গোলদার, সরদার আব্দুল মান্নান, শফিকুল মোড়ল, শেখ মাসুম, মুজিবর গাজী, হারুন অর রশিদ, মাসুম বিল্লাহ, আবু রায়হান, এসএম আব্দুল কুদ্দুস, আমির আলী সরদার, আবুল হোসেন মোড়ল, রহমত আলী, সবুর মোড়ল, আবু সাঈদ মোড়ল, আব্দুল মজিদ, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, মুনসুর গাজী, কামরুল ইসলাম, অহিদুর রহমান, আব্দুল হান্নান, রফিকুল ইসলাম ও ফারুক হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পাইকগাছা-কয়রা জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত মোস্তফা কামাল জাহাঙ্গীরকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী।

আপডেট সময় : 09:21:26 pm, Monday, 4 September 2023