সাতক্ষীরা 1:53 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী পৃথক পৃথক বৃক্ষমেলার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:21:05 pm, Sunday, 3 September 2023 203 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ ‘গাছ লাগিয়ে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’, ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।’ এমনই নানা প্রত্যয়োদ্দীপ্ত স্লোগানে সাতক্ষীরায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শহীদ আবদুর রাজ্জাক পার্কে রোববার ৩রা সেপ্টেম্বর সকালে এ মেলার উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির।

পরে সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গভর্মেন্ট গার্লস স্কুলের সামনে হতে এক র্যা লি বের হয় এবং এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা,যশোর অঞ্চলের সহকারী বন রক্ষক অমিতা মন্ডল, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নানসহ অসংখ্য বৃক্ষপ্রেমী ।

এবারের মেলায় ৩০ টি স্টল স্থান পেয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বৃক্ষমেলা চলবে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় হতে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়। র্যা লিটি শহীদ আবদুর রাজ্জাক পার্কে শেষ হয়। র্যা লিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক হুমায়ুন কবির। বৃক্ষমেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষদি গাছ নিয়ে অর্ধ-শতাধিক স্টল বসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী পৃথক পৃথক বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট সময় : 06:21:05 pm, Sunday, 3 September 2023