সাতক্ষীরা 2:01 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:33:30 pm, Friday, 1 September 2023 287 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১৪ বছর পরে মিজানুর রহমানকে আহবায়ক করে এ কমিটি ঘোষণা করা হলো। তবে ঘোষিত নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন পদবঞ্চিতরা।

যুবলীগের কেন্দ্র ঘোষিত সাতক্ষীরা জেলা যুবলীগের কমিটিতে আহবায়ক হয়েছেন মিজানুর রহমান। তিনি সদর উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যুগ্ন আহবায়ক তিনজন হলেন,শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক স, ম, আব্দুস সাত্তার, তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন।

সদস্যরা হলেন, মীর মহিতুল হোসেন,সরদার জাকির হোসেন,শেখ নাজিমুল ইসলাম,সৈয়দ মহিউদ্দীন হাসেমি তপু,সাইফুল ইসলাম,মনোয়ার হোসেন অণু,শেখ আব্দুস সালাম,জাহিদ হোসেন,রেজা আল আমিন শুভ,হাবিবুর রহমান সবুজ,এ্যাড. তামিম আহমেদ সোহাগ,রবিউল ইসলাম,মইনুল ইসলাম ও সৈয়দ আমিনুর রহমান বাবু।
যুবলীগের দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ নভেম্বর আব্দুল মান্নানকে আহবায়ক করে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে ২০২০ সালে বাঁকাল জেলেপাড়ায় জনৈক ব্যক্তির বাড়ি দখলের অভিযোগ উঠে আব্দুল মান্নানের বিরুদ্ধে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিস্কার করা হয়। সেই থেকে সাতক্ষীরায় আন্দোলন-সংগ্রামে একেবারে নিস্ক্রিয় হয়ে পড়ে দেশের বৃহত্তম এ যুব সংগঠনটি।
দলীয় সূত্রে আরও জানা যায়,আহবায়ক ও যুগ্ন আহবায়ক হতে কেন্দ্রে লবিং করছিলেন কমপক্ষে ২০ জন সাবেক নেতৃবৃন্দ। তবে শুক্রবার যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শাম্স পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত কমিটিতে কাঙ্খিত পদ না পেয়ে ক্ষুব্ধ অনেকেই।

পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক তুহিনুজ্জামান তুহিন জানান, নতুন কমিটিতে যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের সবার বাড়ি শহরের বাইরে। বর্তমানে কঠিন আন্দোলনের সময় তারা কিভাবে যুবলীগকে নেতৃত্ব দিয়ে বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করবেন। অথছ পরীক্ষিতদের ঠাই দেওয়া হয়নি কমিটিতে।
তিনি আরও বলেন, ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে তারা অচিরেই সংবাদ সম্মেলনসহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করবেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা যুবলীগের একজন নেতা জানান, কমিটিতে যারা রয়েছেন,তাদের মধ্যে অনেকেই বিতর্কিত। আহবায়ক কমিটির সদস্য হয়েছেন এমন অনেক ব্যক্তি,যাদের সাংগঠনিক তৎপরতা একেবারে নেই। একজনতো বিভিন্ন জায়গায় ছবি তুলে বেড়ান। তাকে কখনো দল করতে দেখিনি। আরেকজন রয়েছেন যিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে খুবই বিতর্কিত।
পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু জানান, বিরোধীদেরকে মোকাবেলা করতে এখন দরকার যোগ্য ও শক্ত নেতৃত্ব। শহরের কোন নেতাকে আহবায়ক অথবা যুগ্ম আহবায়ক করা হয়নি। তালা,শ্যামনগরসহ বাইরের কোন নেতাকে শহর বা শহর উপকণ্ঠের কর্মীরা মেনে নেবে বলে আমার মনে হয়না।
আহবায়ক পদ প্রত্যাশি মীর মোহিতুল ইসলাম বলেন, আমার মনে হয়না, ঘোষিত কমিটি যোগ্যতার স্বাক্ষর রেখে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে পারবে।
তবে জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান জানান,যোগ্য ও স্বচ্ছ ইমেজের ব্যক্তিদেরকে কমিটিতে জায়গা হয়েছে। যারা কমিটিতে রয়েছেন, তারা সবাই বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক। ৯০ দিনের মধ্যে সম্মেলন করার জন্য কেন্দ্রের নির্দেশ তিনি প্রতিপালন করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা

আপডেট সময় : 07:33:30 pm, Friday, 1 September 2023