সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫টি স্বর্ণের বারসহ আটক-১
- আপডেট সময় : 12:31:41 am, Saturday, 5 August 2023 238 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৫টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা সদরের কালিয়ানী সীমান্ত থেকে উক্ত স্বর্ণের বার আটক করা হয়। এ সময় আটক করা হয় সদরের কালিয়ানী গ্রামের মো. শাহাদাৎ হোসেনের ছেলে মো মোস্তাফিজুর রহমান (৩০) কে। আটক হওয়া স্বর্ণের ওজন ৪৬৬.৫৫০ গ্রাম। যার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২ টাকা।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিয়ানী বিওপির নায়েক মো. মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছয়ঘরিয়া নামক স্থানে অবস্থান নেয়। এ সময় উক্ত ব্যক্তিকে আটকের পর তাকে তল্লাসী করে জুতার ভিতর কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়।
আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
























