তালায় মানব পাচার প্রতিরোধ কমিটি শক্তিশালীকরণে সভা
- আপডেট সময় : 07:12:58 pm, Monday, 31 July 2023 341 300 বার পড়া হয়েছে

মো: আসাদুজ্জামান, তালা প্রতিনিধি:‘মানব পাচার মানবতার বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ, আসুন সকলে মিলে পাচার প্রতিরোধ করি এই স্লোগানকে সামনে রেখে তালায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটি শক্তিশালীকরণ ও তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৩১ জুলাই) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, মফিদুল হক লিটু, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার রনজিত দাশ।
























