সংবাদ শিরোনাম ::
কলারোয়ায় পুলিশি অভিযানে নাশকতা মামলার আসামিসহ গ্রেফতার-৪
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 08:36:30 pm, Sunday, 30 July 2023 213 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন নাশকতা মামলার আসামিসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার ৩০শে জুলাই সকালে পৌর সদরের ঝিকরা গ্রামের জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ আশিকুর রহমান বিপু (৫৫), দেয়াড়া গ্রামের নজরুল ইসলাম (৫৫) ও একই গ্রামের আমজাদ হোসেনকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়। অপর অভিযানে জিআর মামলার পলাতক আসামী ঝিকরা গ্রামের মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান তাদেরকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























