সাতক্ষীরা 5:02 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার ভোমরায় ১ কেজি স্বর্ন সহ চোরাকারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:21:18 pm, Thursday, 27 July 2023 309 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ১ কেজি স্বর্ন সহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (২৭ জুলাই) দিনগত রাত ৯টায় ভোমরা বন্দরের ফলমোড় নামক স্থানে বিজিবি এই অভিযান চালিয়ে স্বর্ণের চালান আটক করে।
আটক চোরাকারবারির নাম মোঃ রবিউল ইসলাম(৫৫)। সে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের মৃত রইচ উদ্দিন মন্ডলের ছেলে।
আজ বৃহস্পতিবার(২৭ জুলাই) দুপুর দেড়টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টায় ভোমরা বন্দরের ফলমোড় নামক স্থানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় একটি মোটর চালিত ভ্যানকে চ্যালেঞ্জ করে চালক মোঃ রবিউল ইসলামের দেহতল্লাশি চালান তারা। এসময় চালকের শরীরে কৌশলে লুকিয়ে রাখা মোট ১ কেজি ১৩৭ গ্রাম(১১৩৭.৬৫০ গ্রাম) ওজনের ৬টি স্বর্নের বার জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত স্বর্নের বর্তমান বাজারমূল্য ৯৬ লাখ ১ হাজার ৭৬৬ টাকা। জব্দকৃত স্বর্ন ট্রেজারি অফিসে চালান দেওয়া হয়েছে। এছাড়া আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরার ভোমরায় ১ কেজি স্বর্ন সহ চোরাকারবারি গ্রেপ্তার

আপডেট সময় : 03:21:18 pm, Thursday, 27 July 2023