ভালুকা চাঁদ পুর আশ্রায়ণ প্রকল্পে বৃক্ষরোপণ করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
- আপডেট সময় : 09:42:28 pm, Saturday, 22 July 2023 314 300 বার পড়া হয়েছে

জি এম আমিনুল হক: ”সবুজে সাজাই বাংলাদেশ” স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে গতকাল শনিবার বিকালে চ্যানেল আইয়ের সংগঠন “প্রকৃতি ও জীবন ক্লাব” সাতক্ষীরার সৌজন্যে সদর উপজেলা ভালুকা চাঁদপুরে গৃহহীনদের স্বপ্নের আবাসস্থল আশ্রায়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও সুবিধাভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এসময় প্রকৃতি ও বন্ধু সংগঠনের উপস্থিত অতিথিবৃন্দ প্রতি বছর এই কর্মসূচি অব্যহত রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন।সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. ফাতেমাতুজ জোহরা।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, ঢাকা ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপক সৈয়েদা সুলতানা সালমা, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুজ্জামান , ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা নাগরিক ঐক্যের নির্বাহী সদস্য মো. ছিদ্দিকুর রহমান, ধুলিহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু, ইউপি সদস্য শরিফুল ইসলাম মোড়ল, উত্তরণ প্রকল্পের প্রতিনিধি নাজনীন নাহার সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।


























