সাতক্ষীরা 3:19 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সুন্দরবনে ঢুকে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ২ জেলে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:08:53 pm, Friday, 21 July 2023 300 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরায় বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে ঢুকে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক টহল ফাঁড়ির সদস্যরা। আজ শুক্রবার ২১শে জুলাই ভোর রাত ২টার দিকে সুন্দরবনের আন্দারমানিক খাল থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও ২টি নৌকা। আটক দুই জেলেরা হলেন খুলনা জেলার কয়রা থানার ছোট আংটিহারা গ্রামে মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা।

বনবিভাগ সূত্রে জানা যায়, সাদ্দাম গাজী ও নূরুল হুদা বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে যায়। বেশ কয়েকজন জেলে সুন্দরবনের আন্দারমানিক খালে বিষ প্রয়োগ করে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাত ২টার দিকে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা গহীন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও ২টি নৌকা সহ ওই দুই জেলেকে আটক করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সুন্দরবনে ঢুকে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ২ জেলে আটক

আপডেট সময় : 08:08:53 pm, Friday, 21 July 2023