সাতক্ষীরা 2:52 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:56:59 am, Friday, 21 July 2023 222 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ জননেত্রী শেখ হাসিনা তাঁর বুদ্ধিমত্তা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দয়া করে আপনারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে মানুষের কাছে তুলে ধরুন। সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা এটি একটি ভালো উদ্যোগ। যত বেশি গ্রামের মানুষের কাছে যাওয়া যায় ততই বেশি গ্রামের মানুষের সার্ন্নিধ্য পাওয়া যায় তাদের কথা শোনা ও জানা যায়। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে বজ্রপাত রোধে সকলকে থাল গাছসহ বিভিন্ন ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করার আহবান জানান।

তিনি বলেন, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এ দেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৩ কিন্তু কেউ পদ্মাসেত, কর্ণফূলি টানেল, মেট্রোরেল ও হাইওয়ে এক্সপ্রেস করেনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কেউ দলের আবার কেউ দলের বাহিরের। তাতে কোন অসুবিধা নেই। স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের সঠিক ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল।

বৃহস্পতিবার ২০শে জুলাই বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথিা বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন। ফিংড়ী ইউনিয়নের হলরুমে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় মাসিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম ও সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন, সদর উপজেলা প্রাণসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার জয়ব্রত ঘোষ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার) ফাতেমা জোহরা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ করিমুল হক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মোঃ মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, ঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল, লাবসা ইউনিয়ন চেয়ারম্যান প্রতিনিধি ইউপি সদস্য বিশ^নাথ প্রমুখ। এসময় সদর উপজেলা পরিষদের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় অনুষ্ঠিত

আপডেট সময় : 12:56:59 am, Friday, 21 July 2023