সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড আর সি সি ঢালায় রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন
- আপডেট সময় : 09:29:07 pm, Wednesday, 19 July 2023 238 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া মাস্টারপাড়া এলাকায় আর সি সি ঢালায় রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ১৯শে জুলাই সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “২০১৪ সাল থেকে সাতক্ষীরা পৌরসভার যা উন্নয়ন কর্মকান্ড হয়েছে তা আমার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় অর্থ বরাদ্দ এসেছে। প্রতিটি উন্নয়নের বরাদ্দ আনতে আমি ডিও দিয়েছি। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে ৯টি ওয়ার্ডে কোভিড-১৯ প্রকল্পের আওতায় ১০ কোটি টাকায় রাস্তা নির্মাণ করা হবে।
সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের উন্নত মানের নাগরিক সেবা প্রদানে পৌর কর্তৃপক্ষকে আরো বেশি আন্তরিক হতে হবে। আমার স্বপ্ন সাতক্ষীরা পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা তৈরী করতে চাই। সেজন্য সকলের সহযোগিতা দরকার।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এএসএম মাকসুদ খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেখ ফিরোজ আহমেদ, পৌরসভার ১নংওয়ার্ড কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, প্রকৌশলী আবিদুর রহমান, পৌরসভার এস ও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মহাব্বত হোসাইন, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম, বিশিষ্ট ঠিকাদার আশরাফুর রহমান খোকন, ছাত্রলীগ নেতা শীতল প্রমুখ।
ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রজেক্ট এর আওতায় ফিরোজ পেশকারের বাড়ি হতে মরহুম এমপি জব্বারের বাড়ি পর্যন্ত ৩১০ মিটার আরসিসি রাস্তা প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে এ আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
























