সাতক্ষীরা 4:14 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

থানা পুলিশের ৭২ ঘন্টার অভিযানে রশি দিয়ে ঝুলে মোবাইল চুরির ৩৫টি মোবাইলসহ আসামি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:45:56 pm, Saturday, 8 July 2023 345 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরায় অভিনব কায়দায় মোবাইল শোরুম থেকে নগদ টাকা ও ৩৭টি মোবাইল চুরির ঘটনায় মূল আসামীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে সদর পুলিশ। এ সময় চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করাহয়েছে।

গতকাল শুক্রবার (৭ জুলাই) জয়পুরহাট জেলার পাচবিবি থানার সীমান্তবর্তী ধরঞ্চি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীর নাম মো: নূর ইসলাম। সে গাইবান্ধা জেলার জোদ্দ কড়িশিং এলাকার আব্দুল মান্নানের ছেলে।

আজ শনিবার (৮ জুলাই) বিকাল ৩টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আতিকুল ইসলাম, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, সদর থানার ওসি মইদুল ইসলাম, উপপরিদর্শক তন্ময় মোহন্ত প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, গত ২১ জুন তারিখে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকার মোহাম্মদিয়া টেলিকম নামে একটি দোকানের টিনের চাল কেটে রশি দিয়ে ঝুলে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৩৭টি মোবাইল চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। চুরি হওয়া মোবাইলের দাম আনুমানিক ১০ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান এর নেতৃত্বে ও সদর থানার উপপরিদর্শক তন্ময় মহন্ত ছাড়াও আরো চার সদস্যের একটি টিম যার সাংকেতিক নাম ডিটেকটিভ ০০5 এ অভিযান পরিচালনা করে। ৭২ শ্বাসরুদ্ধকর অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত ঘর থেকে চুরি হওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে পুলিশ। বাকি দুটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

থানা পুলিশের ৭২ ঘন্টার অভিযানে রশি দিয়ে ঝুলে মোবাইল চুরির ৩৫টি মোবাইলসহ আসামি আটক

আপডেট সময় : 07:45:56 pm, Saturday, 8 July 2023