ঈদুল আযহা উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার ভিজিএফ এর চাউল বিতরণ
- আপডেট সময় : 01:14:10 am, Friday, 23 June 2023 245 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২২শে জুন বেলা সাড়ে ১১টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদ চত্বরে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৯৭০ জন অসহায় মানুষের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে ঈদ উপহার ৯. ৭০ টন ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনছার আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম রিপন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ গৗছল আজম (মনি), মোঃ আহসান উদ্দীন, মোঃ বদরুজ্জামান খোকা, মোঃ মোর্শেদুল হক, মোঃ শাহাজান আলী, মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন, রাজিয়া সুলতানা, ছাবিনা ইয়াসমিন ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহছান উদ্দীন প্রমুখ।
























