সাতক্ষীরা 4:28 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ভারতে নারী পাচারকারী চক্রের মূল হোতাসহ ৩ জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:23:57 pm, Thursday, 22 June 2023 256 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ র্যা ব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যা ব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ২১/০৩/২০২৩ তারিখ সন্ধায় শ্যামপুর থানাধীন জুরাইন পাইপরাস্তা এলাকা হতে এক নারীকে আসামীরা সৌদিআরবে ভাল বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে ইন্ডিয়া বসিরহাট নিয়া যায়। পরবর্তীতে তাকে কলকাতার একটি যৌনপল্লীতে বিক্রি করে দেয়। অতঃপর ভিকটিম যৌনপল্লীর অত্যাচার সহ্য করতে না পারায় উক্ত যৌনপল্লী পরিচালনাকারী লোকজন তাকে আসামীদের নিকট ফেরৎ প্রদান করে তাদের কাছ থেকে গৃহিত অর্থ ফেরত চাইলে আসামীরা অন্য একটি হোটেলে নিয়ে ভিকটিমকে বেধে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে যাতে সে যৌনপল্লীতে যৌনকর্মী হিসেবে কাজ করতে রাজি হয়।

তখন ভারতীয় একটি এনজিও বিডিএল স্মাইল চাইল্ড ফাউন্ডেশন উক্ত ঘটনা জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিম বর্তমানে উল্লেখিত এনজিওর হেফাজতে আছে। আসামীরা সংঘবদ্ধ মানবপাচার চক্রের প্রধান ও সক্রিয় সদস্য। নিরীহ দরিদ্র মেয়েদেরকে সৌদিআরবসহ বিভিন্ন দেশে ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারনার ফাঁদে ফেলে নগদ টাকা আত্মসাৎ করা ও দেশের বাহিরে মোটা অংকের টাকার বিনিময় পতিতালয়ে বিক্রি করাই তাদের পেশা। উক্ত ঘটনার বিষয় অবগত হয়ে ভিকটিমের স্বামী মোঃ ফয়সাল ডিএমপি, ঢাকা শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল ২২শে জুন ২০২৩ ইং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নারী অপহরন পূর্বক পতিতাবৃত্তি করানোর জন্য বিদেশে পাচার করা সংঘবদ্ধ চক্রের প্রধান এজাহারনামীয় ১নং আসামী মোঃ ইমরান গাজী (৩০), ২। সাবানা সুলতানা (২৫)উভয় থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা ও ৩। আব্দুস সালাম শেখ, থানা- কয়রা, জেলা- খুলনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, ইতিপূর্বে কয়েকজন নারীকে তারা পাশ্ববর্তী দেশে পাচার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে ডিএডি, ঢাকা শ্যামপুর থানায় হস্তান্তর কা্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ভারতে নারী পাচারকারী চক্রের মূল হোতাসহ ৩ জন গ্রেফতার

আপডেট সময় : 08:23:57 pm, Thursday, 22 June 2023